অস্ট্রেলিয়ায় বাঙালি নারীদের সম্মেলন
মেলবোর্নে প্রবাসী বাঙালি নারীদের সংগঠন লেডিস কানেক্টিং ক্লাবের উদ্যোগে পালিত হয় নারী দিবস।
এ বছর আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনটির একবছর পূর্তি উপলক্ষে ১৪ই মার্চ শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভাইব শেভয় হোটেলের প্লাজা বলরুমে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। এই আয়োজনে মেলবোর্ন প্রবাসী দুজন সফল নারী মারজিয়া ইয়াসমিন সুহানি ও তাহমিনা চৌধুরি এবারের নারী দিবসের স্লোগানের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন। আর তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও ব্যক্তিগত সফলতা এবং নারী দিবস বিষয়ে বক্তব্য দেন।
এক বছর বয়সি এই সংগঠনের উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের জন্য অর্থ তহবিল সংগ্রহ, জাগো ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের দুঃস্থ শিশুদের বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বাংলাদেশ সামাজিক কাউন্সিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ‘ব্রেস্ট ক্যানসার’য়ে আক্রান্ত নারীদের জন্য কাজ করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া হামিদ। প্রবাসী বাংলাদেশি শিল্পী মালা, হিমানী, মাইশা, নিঝুম, সাদ তাদের সুরেলা কণ্ঠের যাদু দিয়ে এই আয়োজনের সমাপ্তি টানেন । রাফায়ের ও রানা তাদের গিটারের সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে থাকে এই আয়োজনের শেষ বাতি নিভে যাওয়া পর্যন্ত। সার্বিক সহযোগিতায়ে ছিলেন যুএইনা যুরকা, মারিআম সামস, তানিয়া ফেরদৌস।
২০১৪ সালের ৮ই মার্চ মেলবোর্ন লেডিস কানেক্টিং ক্লাব তাদের যাত্রা শুরু করে। এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য প্রবাসী বাঙালি নারীদের মধ্যে পারস্পারিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে নিজেদের দেশের এবং বিশ্বের অন্যান্য দেশের দুঃস্থ মা ও শিশুদের জন্য অর্থ তহবিল সংগ্রহ করা। - বিজ্ঞপ্তি।
