সেন্সর পেরোলো ‘এক থি ডায়ান’
ভারতের জাতীয় নারী কমিশনের অভিযোগে বেশ কিছুদিন আলোচনায় ছিল মুক্তি প্রতীক্ষিত বলিউডি সিনেমা ‘এক থি ডায়ান’। তবে শেষ পর্যন্ত ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকে ইউ/এ রেটিং সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। জি নিউজ ব্যুরো জানিয়েছে, ‘এক থি ডায়ান’-ই প্রথম বলিউডি হরর সিনেমা যা ওই সার্টিফিকেট পেয়েছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
