রিহানা-ক্রিস ব্রাউন: আবারও বিচ্ছেদ
আর অ্যান্ড বি গায়িকা রিহানার সঙ্গে তার প্রেমিক ক্রিস ব্রাউনের আবারও বিচ্ছেদ ঘটেছে। খবর জি নিউজ ব্যুরোর।
‘দ্যা সান’ জানিয়েছে, তারকা জুটি রিহানা এবং ক্রিস ব্রাউনের বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রিহানা নিজেই। কারণ হিসেবে জানা গেছে নিজের ব্যবসা-ক্যারিয়ার, সেইসঙ্গে নিজের ব্র্যান্ডের সুগন্ধি ও পোশাক নিয়ে আপাতত ভাবতে চান ২৫ বছর বয়সি ওই গায়িকা।
এর কয়েকদিন আগে নিউ ইয়র্কে এক স্বর্ণকেশীর সঙ্গে ক্রিসকে ঘুরে বেড়াতে দেখা গেলে অনেকেই ভাবেন সম্ভবত আবারও রিহানার সঙ্গে প্রতারণা করছেন ক্রিস।
এদিকে রিহানাকেও তার ‘ডায়মন্ড ট্যুর’ চলার সময় লস এ্যাঞ্জেলেসে বাস্কেটবল গেইম একা উপভোগ করতে দেখা গেছে।
২০০৯ সালের বিচ্ছেদের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুনর্মিলন ঘটে ওই তারকা জুটির, বিষয়টি আরও পরিষ্কারভাবে প্রকাশিত হয় যখন টুইটারে নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন তারা।
