একযুগে চয়নিকার জোড়াশতক
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তার ২০০ তম নাটক তৈরি করতে ৭ এপ্রিল সকালে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ‘জুয়াড়ি’ শিরোনামের খ- নাটকটি রচনা করেছেন গিয়াস উদ্দীন সেলিম। এতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, তারিন ও অপূর্ব।
চয়নিকা আরো বলেন, ‘এই মুহূর্তে এর কাহিনী বলছি না। তবে একটি ত্রি-মাত্রিক সম্পর্কের গল্প এটি। আর এই নাটকটি দিয়ে আমার জীবনের আরো একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি। এই মহেন্দ্রক্ষণে আমি আমার দেশের সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আপনারা ভালো থাকবেন এবং দেশের চ্যানেলে দেশের নাটক দেখবেন।’
চয়নিকা ২০১১ সালে প্রথম নাটক তৈরি করেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে নাটক নির্মাণে যুক্ত হন। তবে তিনি মিডিয়াতে কাজ শুরু করেছিলেন ১৯৯৮ সালে নাটক লেখার মধ্য দিয়ে। তার রচিত প্রথম নাটকের নাম ‘বোধ’। এটি পরিচালনা করেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ও শমী কায়সার।
