‘পদ্মশ্রী’ শ্রীদেবী
ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ অর্জন করার পর নিজের পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ জানান বলিউডি অভিনেত্রী শ্রীদেবী। তার মতে, সকলের সহযোগিতাই তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
এ সম্মান অর্জনের পর শ্রীদেবী টুইট করেন, ‘পদ্মশ্রী’-এর মতো একটি সম্মান অর্জন করে আমি অত্যন্ত গর্বিত। আমি আমার শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই। কারণ তারা আমার ওপর সবসময় আস্থা রেখেছেন।’
২৫ জানুয়ারি এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ‘নাগিন’, ‘মি. ইন্ডিয়া’, ‘চাদনী’ এবং ‘চালবাজ’ এর মতো সিনেমার জন্য পরিচিত শ্রীদেবী দীর্ঘ ১৫ বছর পর ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় ফিরে আসেন।
এদিকে, সিনেমাটির পরিচালক গৌরী শিন্ডে শ্রীদেবীর এ সম্মান অর্জনে গর্ববোধ করছেন। এ ব্যাপারে তিনি টুইটারে পোস্ট করেন, ‘শ্রী, পদ্মশ্রী সম্মান জয় করেছেন। আমি দারুণ আনন্দিত।’
