২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিলবার্গের দান

অস্কারজয়ী নির্মাতা স্টিভেন স্পিলবার্গ তার সিনেমা ‘লিঙ্কন’এ ব্যবহৃত জিনিসপত্র সম্প্রতি একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 11:19 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

‘ডেইলি এক্সপ্রেস’ জানিয়েছে, ‘লিঙ্কন’ সিনেমায় ব্যবহার করা বিভিন্ন মূল্যবান জিনিস সম্প্রতি সিনেমাটির প্রধান অভিনেতা ড্যানিয়েল ডে লুইসের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন স্পিলবার্গ। দান করা জিনিসগুলোর মধ্যে রয়েছে, একজোড়া হাতমোজা, সিনেমায় দেখানো যোদ্ধাদের কয়েকটি ক্ষুদ্র প্রতিকৃতি এবং আব্রাহাম লিঙ্কনের নিজের হাতে বানানো একটি ছুরি।

জানা গেছে, জিনিসগুলো আয়ারল্যান্ডের ‘উইকলো হসপাইস ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানে নিলামের জন্য দান করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ড্যানিয়েল-এর মা ২০০৯ সালে জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন।

এ বিষয়ে ‘উইকলো হসপাইস ফাউন্ডেশন’এর চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের সিনেমায় ব্যবহৃত জিনিসপত্র খুবই মূল্যবান। যার ফলে বাজারে এগুলো কখনও আসে না এবং মুভি স্টুডিওগুলো ওই জিনিসগুলোকে বেশ যতœ করে রাখে। তার উপর এ বছর ‘লিঙ্কন’ সিনেমাটি অস্কারে মনোনয়ন পেয়েছে, তাই জিনিসগুলোর বাজারমূল্য আরও বেড়ে যাবে বলেই আমরা আশা করছি।’

‘লিঙ্কন’ সিনেমাটি এ বছর ১২ টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে। এছাড়াও সিনেমার প্রধান অভিনেতা হিসেবে এরই মধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ড্যানিয়েল।