ট্রুফিট অ্যান্ড হিলের গুলশান শাখায় স্পা চালু
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী সেলুন ‘ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশ’ গুলশান শাখায় স্পা চালু করেছে।
গত বৃহস্পতিবার এ শাখায় নতুন এ সেবা উদ্বোধনের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
ক্যাপিটা গ্রুপ ও রয়্যাল অ্যাফেয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রুফিট হিল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মোকাররম হোসেন খান নতুন এ সেকশন উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের সেলুন ও স্পা কোম্পানিটি ১৮০৫ সাল থেকে পুরুষের জন্য নতুন পণ্য ও সেবার উদ্ভাবন করে আসছে।
উদ্বোধন মোকাররম বলেন, “আমরা আনন্দিত যে এমন একটি প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও একটি নতুন সেবা চালু করতে পেরেছি। আমরা জানি পুরুষদের পার্সোনাল কেয়ার ও গ্রুমিং একটি শিল্প হিসেবে আমাদের আধুনিক জীবনযাপনের একটি অবিচ্ছেদ্য অংশ।
“এখানে হেয়ার কাটিং থেকে শেভ পর্যন্ত প্রতিটি কাজ অত্যন্ত নির্ভুলভাবে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে করা হয়।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা নয় বছর ব্রিটেনের রাজ পরিবারের কাজ করা সেলুনটি পুরুষদের স্মার্ট লুকের জন্য প্রতিনিয়ত কাজ করছে।
