তৈরি করুন ঝালমুড়ি
সবাই পারে এই মুড়ি মাখাতে। তারপরও বেশি স্বাদের জন্য রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপি অনুসরণ করা যেতেই পারে।
উপকরণ: মুড়ি ১ কাপ। চানাচুরের ঝুরি ১/৪ কাপ। বাদাম কয়েকটি। ধনেপাতা-কুচি ১ টেবিল-চামচ। আদা-কুচি ১ চা-চামচ। কাঁচামরিচ-কুচি ৩,৪টি। পেঁয়াজ-কুচি ২ টেবিল-চামচ। টমেটো-কুচি ২ টেবিল-চামচ। শসা-কুচি ১ টেবিল-চামচ। সরিষার তেল ৪ টেবিল-চামচ। মটরশুঁটি ভাজা বা টেলে নেওয়া ১ টেবিল-চামচ। লেবুর রস স্বাদ মতো। লবণ পরিমাণ মতো।
পদ্ধতি: সরিষার তেল ও লবণ বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশান। চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে তেল ও লবণ দিন। আবারও চামচ দিয়ে নেড়ে নিন। গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন মজার ঝালমুড়ি।
আরও রেসিপি
