২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপল চকলেট কুকি

চায়ের সঙ্গে ‘টা’ হিসেবে বিস্কুট বেশ লাগে। আর চকলেট স্বাদের এই বিস্কুট নাস্তায় দেবে আনন্দ আমেজ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 01:29 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

পদ্ধতি দিয়েছেন কেক বেইকের স্বত্বাধিকারী তানজিয়া এনাম।

উপকরণ: মাখন আধা কাপ। চিনি আধা কাপ। ডিম ২টি। ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ। কোকো পাউডার ২ টেবিল-চামচ। ডার্ক চকলেট চিপস ১ কাপ (বাজারে পাবেন)। ময়দা ২ এবং ১/৪ কাপ। বেইকিং সোডা আধা চা-চামচ। লবণ আধা চিমটি।

পদ্ধতি: প্রথমে ময়দা, কোকো পাউডার, বেইকিং সোডা এবং লবণ একসঙ্গে চেলে রাখতে হবে।

এবার মাখন ও চিনি বিটার দিয়ে বিট করে নিন। তারপর একটা ডিম দিয়ে বিট করুন। ভ্যানিলা এসেন্স মেশান।

একটা কাঠের চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে ময়দার মিশ্রণটা হালকা করে মেশাতে থাকুন। এই মণ্ডটা একটু আঠালো হয়ে গেলে বুঝবেন কুকি তৈরির জন্য প্রস্তুত।

একটা টেবিল-চামচে মণ্ড থেকে অল্প অল্প নিয়ে বেকিং ট্রে’তে গোল গোল করে বসিয়ে দিন।

৩৬০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ১৬ মিনিট বা কুকি হয়ে যাওয়া পর্যন্ত বেইক করুন। হয়ে গেলে নামিয়ে নিন।

ঠাণ্ডা হলে বাতার রোধক বাক্সে কিংবা কৌটায় ভরে সংরক্ষণ করুন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

আরও রেসিপি

মগ কেক  

বার্গার বান  

বেলা বিস্কুট  

নো বেইক নো এগ চকলেট পুডিং