২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর কাছ থেকে খেতে শিখুন

বড় হয়েছেন বলে কি শিশুর কাছ থেকে ভালো কোনো কিছু যে শেখা যাবে না, তা তো নয়। আজকে আপনি সেভাবে খাচ্ছেন, শিশু বয়সে সেভাবে নিশ্চই খেতেন না। কিংবা আপনার শিশু সন্তান থাকলে খেয়াল করে দেখুন- সেকি সবসময় খায়?- তাই শিশুর খাদ্যাভ্যাস থেকে শিখে নিতে পারেন পরিমিত খাওয়ার পদ্ধতি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 02:09 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কীভাবে শিশুর খাওয়ার অভ্যাস থেকে পরিমিতি খাদ্যাভ্যাস গড়ে তোলা যায় সে বিষয়ে ধারণা দেওয়া হল।

ক্ষুধা লাগলে তবেই খান: শিশুর ক্ষুধা না লাগলে তাকে কোনোভাবেই খাওয়ানো সম্ভব হয় না। তাছাড়া তার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই খায়। তবে বড়রা অনেক ক্ষেত্রে ক্ষুধা না লাগলেও খেয়ে থাকেন বা পেট ভরে যাওয়ার পরও খেয়ে থাকেন, যা থেকে ওজন বাড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই শিশুদের এই অভ্যাস রপ্ত করা স্বাস্থ্যের জন্য ভালো।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: শিশুকে আমরা সবসময় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে দেই। ফল, সবজি, শস্যজাতীয় খাবার ইত্যাদি শিশুদের খেতে দেওয়া হয়। তাই আমাদেরও উচিত দিনে বেশিরভাগ সময় এমন পুষ্টিকর খাবার খাওয়া।

বুঝেশুনে খাওয়া: খুব কমই দেখা গেছে শিশুরা যে কোনো খাবার সরাসরি মুখে দিয়ে দিয়েছে। বরং নতুন কোনো কিছু খাওয়ার আগে সে খাবারের গন্ধ ও স্বাদ নেবে এরপর খাবে। তাই বড়দেরও উচিত খাওয়ার আগে খাবারের পরিমাণ, স্বাদ ও অন্যান্য বিষয় বুঝে এরপর খাওয়া।

নতুন খাবার খাওয়া: শিশুকে কিছুদিন পরপরই নতুন খাবার খাওয়ানো হয়। কারণ শিশুর শরীর খাবারের সঙ্গে অভ্যস্থ হয়ে ওঠে এবং সব ধরনের পুষ্টি পেয়ে থাকে। একইভাবে বড়দেরও উচিত মাঝে মধ্যে খাবার নিয়ে পরীক্ষা করা। এতে খাদ্য তালিকায় ভিন্নতা আসবে এবং পুষ্টির চাহিদাও পূরণ হবে।

সময় নিয়ে খান: শিশুরা খাবার খায় অনেকটা সময় নিয়ে চিবিয়ে। এতে খাবার ভালোভাবে হজম হয়। তাই বড়দেরও উচিত তাড়াহুড়া করে খাবার না খেয়ে সময় নিয়ে খাবার খাওয়া। এতে খাবারের স্বাদও পাওয়া যায় এবং হজমও ভালো হবে।

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

শিশুর খাদ্যাভ্যাস নিয়ে ভুল ধারণা
শিশুর জন্য শখ
গরমে শিশুর পোশাক
শিশুর জন্য দোতলা খাট