২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের ঘাটতি পুষিয়ে নিতে

বর্ষবরণ বা উৎসব আয়োজনে রাত জাগার পর পরদিন ক্লান্ত লাগতেই পারে। এই ক্লান্তি দূর করতে দরকার ঘুমের ঘাটতি পূরণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 05:18 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে ঘুমের ঘাটতি পূরণের উপায়।

৪-৮-৭ পদ্ধতি: বিশেষ এই ইয়োগা পদ্ধতি ঘুমাতে সাহায্য করে বলে দাবি বিশেষজ্ঞদের। প্রথমে বাম নাক দিয়ে শ্বাস টানতে হবে ১ থেকে ৪ গোনা পর্যন্ত। ১ থেকে ৭ গোনা পর্যন্ত শ্বাস ধরে রেখে ৮ গোনার সময় শব্দ করে শ্বাস ছেড়ে দিতে হবে। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে বলছেন স্নায়ুতন্ত্রের ‘ন্যাচারাল ট্র্যাঙ্কুলাইজার’। 

ঠাণ্ডা পানিতে মুখ ডোবানো: দুশ্চিন্তা দূর করতে এবং দ্রুত ঘুম আনতে সহায়ক এই পদ্ধতি। বরফ শীতল পানিতে ২০ সেকেন্ডে মুখ ডুবিয়ে রাখলে স্নায়ুতন্ত্র শিথিল করে। এতে ‘ম্যামালিয়ান ডাইভ রিফ্লেক্স’ নামক একটি অনৈচ্ছিক ঘটনা ঘটে স্তন্যপায়ীদের শরীরে, যার ফলে হৃদস্পন্দনের হার ও রক্তচাপ কমে যায় এবং ঘুম আসে। ল্যাভেন্ডার চা, ক্যামোমাইল চা ইত্যাদিরও আছে এমন উত্তেজনা কমানোর গুনাবলী।

মোবাইল ফোন দূরে: বিছানায় শোবার পর মোবাইল ফোন হাতের নাগালের বাইরে রাখতে হবে। কারণ এ ধরনের গ্যাজেট থেকে নির্গত নীলাভ আলো ঘুমের শত্রু। ‘সাইলেন্ট মোড’য়ে রাখতে পারলে আরও ভালো।

কক্ষে শীতল তাপমাত্রা: শোবার ঘরের তাপমাত্রা কমিয়ে দিলে ঘুম আসে দ্রুত। কারণ ঘরের তাপমাত্রা কম হলে শরীরের তাপমাত্রাও কমে আসে।

ছবি: রয়টার্স।

পুরনো খবর:

এক মিনিটেই ঘুমিয়ে পড়ার উপায়
ভালো ঘুমের জন্য
ঘুম না হলে!
ঘুম কম তো মিষ্টি বেশি
ঘুম আসে না রে…
মেদ কমাতে ঘুম