২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির পরিষ্কার পরিচ্ছন্নতা

কোরবানির পর ময়লা আবর্জনা ঠিক মতো পরিষ্কার না করলে ছড়াতে পারে রোগ ও দুর্গন্ধ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 12:12 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের রিসোর্স ম্যানেজমেন্ট ও এন্টারপ্রেনরশিপ বিভাগের প্রাক্তন প্রধান নাসিমা নাসরিন বলেন, "মাংস কাটার পরে স্থানটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব একটা মনোযোগ দেওয়া হয় না। এমনকি সে বিষয়ে জানার চেষ্টাও করিনা।”

মাংস কাটার পরে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও দূর্গন্ধ কমানোর বিষয়ে একটু সচেতন হলেই তা যথাযথভাবে করা সম্ভব।

তিনি বলেন, “পশু কোরবানি দেওয়া থেকে শুরু করে কোরবানির মাংস রান্না ও তা পরিবেশন করা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।”

তিনি এই ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মনোযোগী হওয়ার প্রয়োজন বলে মনে করেন।

* কোরবানির মাংস কাটার আগে মেঝেতে প্লাস্টিক বা পাটি বিছিয়ে নেওয়া। এতে মেঝে কম নোংরা হয়।

* মাংস কাটা হয়ে গেলে স্থানটি প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া।

* এরপর গরম পানিতে ঘন করে লেবুর রস গুলে তা দিয়ে মেঝে মুছে ফেলা এতে স্থানটির তেলতেলে ভাব কমে যায়।

* স্থানটিকে জীবাণুমুক্ত করতে স্যাভলন বা ডেটল অথবা ফিনাইল দিয়ে একদুবার মুছা উচিত।

* অনেকে এই ধরনের জীবাণুনাশকের গন্ধ সহ্য করতে পারেন না। তারা স্থানটি শুকানোর পরে যে কোনো ধরনের এয়ার ফ্রেশনার বা সুগন্ধি ব্যবহার করতে পারেন।

আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হল- কোরবানির বর্জ্য পদার্থ রাস্তায় বা বাড়ির আশপাশে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলতে হবে। এতে করে পরিবেশ দূষিত হবে না ও খুব বেশি দুর্গন্ধ ছড়াবে না।

নিজের ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য ঈদের দিনে একটু কষ্ট হলেও উপরের পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন।

তাছাড়া এইদিনে অনেক আত্নীয়-স্বজনরা বাসায় বেড়াতে আসেন তাই যত তাড়াতাড়ি সম্ভব ঘর পরিষ্কার করা ও দূর্গন্ধ দূর করার চেষ্টা করা উচিত।

পুরনো খবর:

লবণ দিয়ে ঘর পরিষ্কার
লেবু দিয়ে পরিষ্কার
ফ্রিজ পরিষ্কারের উপায়