২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস ঝুরি

রান্না করা মাংস খাওয়ার পর বেঁচে গিয়েছে! তাহলে তৈরি করে নিন এই মজাদার পদ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 01:21 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

একে আবার মাংস ভর্তা কিংবা মাংসের শুটকিও বলা হয়। রেসিপি দিয়েছেন আনার সোহেল।

উপকরণ: মসলা ছাড়া ভুনা মাংস ১ কাপ (থেতলে নেওয়া)। শুকনা মরিচ ৪ টি (সরিষার তেলে ভেজে নিতে হবে)। পেঁয়াজকুচি বড় ১টি। লবণ স্বাদ মতো। ধনেপাতা-কুচি ১ মুঠো। সরিষার তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি: কাবাব দিয়েও করা যায় এটা।

প্রথমে মাংস হাত দিয়ে ঝুরি করে নিন। এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, শুকনা টালা বা ভাজা মরিচ ভেঙে নিন এবং ধনেপাতা, লবণ দিয়ে ভালো করে মাখান।

সঙ্গে মাংসের ঝুরি মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখান। ব্যস হয়ে গেল মজাদার মাংসের ভর্তা।

গরম ভাত কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।

পুরনো খবর:

ঈদুলআজহায় রান্নার আয়োজন ২
ঈদুলআজহায় রান্নার আয়োজন ১
খাসির রানের রোস্ট
তিন রকম কাবাব