২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগলেস চকলেট পুডিং

এই পুডিং তৈরিতে লাগবে না কোনো ডিম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 03:14 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

কোকোনাট পুডিং
ব্রেড পুডিং
ফ্রেঞ্চ ক্রিম ক্যারামেল ফ্ল্যান
রসগোল্লা মিল্ক পুডিং
তালের পুডিং
গ্রিন কোকোনাট পুডিং

রেসিপি দিয়েছেন বীথি জগলুল।

উপকরণ: তরল দুধ ২ কাপ ও আধা কাপ। চায়না গ্রাস ১০ গ্রাম (এক প্যাকেট)। পানি আধা কাপ। কোকো পাউডার ২ টেবিল-চামচ। চিনি ৩,৪ কাপ। যে কোনো বার চকলেট আধা কাপ। চকলেট এসেন্স ১ চা-চামচ।

পদ্ধতি: চায়নাগ্রাস কুচি করে আধা কাপ পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। আধা কাপ দুধে কোকো পাউডার গুলিয়ে রাখুন। একটি সসপ্যানে চিনি, দুধ ও চকলেট জ্বাল দিন।

চকলেট গলে গেলে তাতে কোকো পাউডার ও এসেন্স মিশিয়ে নিন। আলাদা সসপ্যানে মৃদু আঁচে চায়না গ্রাস জ্বাল দিয়ে গলিয়ে নিন।

এবার চায়না গ্রাস দুধের মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে যে বাটিতে পুডিং বসাবেন সেই বাটিতে এই মিশ্রণ ঢেলে দিন।

যতক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় আসে ততোক্ষণ অপেক্ষা করুন। এরপর সাধারন তাপমাত্রার ফ্রিজে দুতিনি ঘণ্টার জন্যে রেখে দিন অথবা ভালোভাবে জমে যাওয়া পর্যন্ত রাখুন।

ফ্রিজ থেকে পুডিং বের করে পরিবেশন পাত্রে উল্টিয়ে বের করে নিয়ে কেটে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।