রুপচাঁদা দো-পেঁয়াজা
রান্না করে খেয়ে দেখুন, অতি চমৎকার।
রেসিপি দিয়েছেন আমেনা আলি মেঘলা।
উপকরণ: রূপচাঁদা মাছ ১ কেজি। পেঁয়াজকুচি ১ কাপ। হলুদগুঁড়া পরিমাণ মতো। ধনেগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। আদাবাটা আধা চা-চামচ। রসুনবাটা আধা চা-চামচ। জায়ফল-জয়ত্রীগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। কাঁচামরিচ ৫,৬টি। তেল আধা কাপ। লবণ স্বাদ মতো।
পদ্ধতি: মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের সঙ্গে লবণ, হলুদ-মরিচগুঁড়া, লেবুর রস এবং একটু তেল দিয়ে মেখে ভেজে নিন৷ ভাজা মাছ উঠিয়ে রাখুন।
পরিমাণ মতো পানি দিয়ে মাছ কষান। কাঁচামরিচ ও জিরাগুঁড়া দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
