২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকাপানদান

ফিলিপিনো ডেজার্ট বাঙালি কায়দায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 03:35 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

কমলা ভোগ
ডেজার্ট রেসিপি

রেসিপি দিয়েছেন শারমিন হক। 

উপকরণ

সাবুদানা ২ কাপ। কনডেন্সড মিল্ক ১ টিন (বাজারে যেটা পাওয়া যায়)। ক্রিম ১ টিন (বাজারে যেটা পাওয়া যায়)। আধা কেজি তরল দুধ, ঘন করে ১ কাপ করে নিতে হবে। ডাব বা নারিকেলের শাঁস (নারিকেলের শাঁস হলে খুব নরম বা খুব শক্ত হবে না ও চারকোণা করে কাটা)। আঙুর ও আম চারকোণা করে কাটা অথবা জেলাটিন (ফল না দিলেও চলবে। জেলাটিন জমিয়ে চারকোণা করে কাটা)।

পদ্ধতি

সাবুদানা পানিতে সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন যাতে গলে না যায়।

সাবুদানার পানি ঝরিয়ে বাটিতে নিয়ে কনডেন্সড মিল্ক, ক্রিম, ঘনদুধ, ফল, নারিকেলের শাঁস ও জেলাটিন একসঙ্গে মিশিয়ে নিন।

এবার মিশ্রণটা পরিবেশন পাত্রে ঢেলে সুন্দর করে সাজিয়ে দুই ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।

তারপর ফ্রিজ থেকে বের করে ঠাণ্ডা অবস্থায় পরিবেশন করুন মজাদার ফিলিপিনো ডেজার্ট বুকাপানদান।

সমন্বয়ে: ইশরাত মৌরি।