২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগপ্ল্যান্ট'স কয়েন (বেগুনের কয়েন)

স্বাস্থ্যকার এবং মজাদার রেসিপি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

দিয়েছেন বীথি জগলুল।

উপকরণ
বেগুন ১টি (ডিম্বাকৃতির বেগুন হলে ভালো)। ডিম ২টি। গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ। স্বাদ মতো লবণ । জিরাগুঁড়া আধা চা-চামচ। কর্নফ্লাওয়ার ১ চা-চামচ। বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস পরিমাণ মতো। আরও ময়দা বা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। তেল ভাজার জন্যে পরিমাণ মতো।

পদ্ধতি
পাতলা গোল গোল করে বেগুন কেটে নিন। ডিম, গোলমরিচের গুঁড়া, লবণ ও এক চা-চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে ফেটিয়ে নিন।

আলাদা প্লেটে ময়দা অথবা শুকনা কর্নফ্লাওয়ার ও বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস রাখুন। একটা একটা করে বেগুনের কয়েন নিয়ে প্রথমে ডিমে চুবিয়ে এরপর শুকনা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন।

এবার ডিমে চুবিয়ে এবং সবশেষে ব্রেডক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন।

মাঝারি আঁচে তেল গরম করে ডুবো তেলে সোনালি করে কয়েনগুলি ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন। শিশুদের অনেক পছন্দ হবে এই খাবার।

সমন্বয়ে ইশরাত মৌরি।

আরও রেসিপি:

আচারি-বেগুন

বেগুন-লাউপাতা দিয়ে ইলিশ

বেগুন দিয়ে গরুর মাংস