১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 10:00 AM

Updated : 10 Oct 2026, 02:49 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্র মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের নানান চমকপ্রদ ঘটনা সামনে আসতে থাকবে। যা আপনাকে আবেগ প্রবণ করবে। সপ্তাহের মাঝদিকে ভাগ্যের ওপর নির্ভর না করে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হন। সপ্তাহের শেষদিকে আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার উপযুক্ত সময়। কারণ মানসিক চাপ প্রতিহত করতে এটি সেরা বিকল্প। উপলব্ধি করতে পারবেন কর্মক্ষেত্রে ভালো করার পেছনে পরিবারের সহযোগিতা রয়েছে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সেই সব মানুষের মতো ব্যবহার করবেন না, যারা স্বপ্ন পূরণ করার জন্য ঘর ও স্বাস্থ্য ত্যাগ করে। গোপন শক্রুরা গুজব রটাতে ব্যস্ত হবে। আবেগের দিক থেকে ভালো সময় হবে না। সপ্তাহের মাঝদিকে খুশিতে ভরা সময়, যেখান সঙ্গী আনন্দ দিতে চেষ্টা করবে। মনের কথা বলতে ভয় পাবেন না, এ সময় বিবাহিতদের জীবন সেরা জায়গায় পৌঁছাবে। সপ্তাহের শেষদিকে ঘরের তরফে ঝামেলা পাঁকিয়ে উঠতে পারে। তাই কী বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। নতুন কোনও যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের ‍শুরুতে একটি ‘সারপ্রাইজ’ পরিকল্পনা করুন, আর জীবনের সুন্দর সময় তৈরি করুন। স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আর সঙ্গীর সঙ্গ অনুভব করুন। চোখে মুখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করা যাবে। সপ্তাহের মাঝদিকে সতর্কতা অবলমন্ব করে পদক্ষেপ নেওয়ার সময়, যখন হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। কাজ করে দেওয়ার জন্য অন্যকে চাপ দেবেন না। আর বাধ্যও করবেন না। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতায় নিজেকে রাজা/ রানির মতো মনে হবে। বিবাহিতরা জীবনের সেরা স্মৃতি তৈরি করবেন। সব কিছুই সুখী মনে হচ্ছে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে এমন একট সময় যখন বিশ্রাম নিতে চান, অথচ পরিবারের হয়ত অন্য পরিকল্পনা রয়েছে। তাই প্রস্তুত থাকুন। নিজের সিদ্ধান্ত ও অভিভাবকের সহায়তা পারিবারিক ব্যাপারে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিক ভালোবাসার মানুষের সঙ্গে বেড়াতে গিয়ে মূল্যবান স্মৃতিগুলো আবার বাঁচিয়ে তুলুন। ভালোবাসার মানুষটির কাছ থেকে বিস্ময় পেতে পারেন। সপ্তাহের শেষদিকে অন্যের চাহিদা ও আগ্রহের দিকে খেয়াল করুন। এতে অপার সুখ লাভ করবেন। হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন, না হলে অনুশোচনা ডেকে আনবে। স্বাস্থ্যের ব্যাপারে আরেকটু যত্নের প্রয়োজন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে প্রত্যেক মানুষের কথায় কান দিন। হয়ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। কোনও ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া হতে পারে। মনকে ভালোবাসা, আশ্বাস, বিশ্বাস সহানুভূীত, আশির্বাদ ও বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলো গ্রহণে উৎসাহিত করুন। সপ্তাহের মাঝদিকে ঘরোয়া ব্যাপারে ও গৃহস্থালীর পড়ে থাকা কাজগুলো শেষ করার জন্য অনুকূল সময়। কোনও ঐতিহাসিক স্মৃতিসৌধে বেড়ানোর আয়োজন করুন। এটি শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের দৈনিক জীবনের একঘেয়েমি থেকে অবকাশ এনে দেবে। সপ্তাহের শেষদিকে প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে। শুধুমাত্র অনুভব করুন। গোলাপ আরও লাল হবে, বেগুনি হবে নীল। কারণ ভালোবাসার নেশা উচ্চ আসন প্রদান করবে।  

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। বন্ধুবান্ধবদের সহযোগিতায় আর্থিক ঝঞ্ঝাট সহজ করে দেবে। অপরিকল্পিত উৎস থেকে টাকা লাভ, সময়টাকে উজ্জ্বল করে দেবে। সপ্তাহের মাঝদিকে একজন আত্মীয় বিস্ময় প্রদান করতে পারে। তবে সেটি আপনার নিজস্ব পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। মানসিক স্বাস্থ্য রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। সপ্তাহের শেষদিকে অনেকদিন পল, বন্ধুর সঙ্গে সাক্ষাতের চিন্তায় হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সীমাহীন শক্তি, সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে এগিয়ে নিযে যাবে। এ সময় কিছু পেতে পারেন, যা সময়কে উজ্জ্বল ও চমকপ্রদ করে দেবে। সপ্তাহের মাঝদিকে যৌথ ব্যবসায়ে ও সন্দেজজনক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করবেন না। নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহীত হওয়ায় নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। সপ্তাহের শেষদিকে ব্যক্তিগত সমস্যা, মানসিক সুখ নষ্ট করতে পারে। তবে এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে জড়িয়ে থাকুন। লেখালেখিতে যত্নশীল হওয়া দরকার।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আমোদ প্রমোদ ও বিলাসিতায় বাজে খরচ করবেন না। উদ্বেগহীন আচরণের জন্য বাড়িতে সমালোচনার সম্মুখীন হবেন। বেশি খরচ করা ও সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে প্রকৃতি আপনার মধ্যে যে লক্ষণীয় প্রত্যয় ও বুদ্ধি অর্পন করেছেন, সেটার সেরা ব্যবহার করুন। সাফল্য নিশ্চিতভাবেই ধরা দেবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো একে একে করেন। সপ্তাহের শেষদিকে পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। তবে একবার প্রকল্পগুলোর কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সপে দিন। উচ্চ ‘প্রোফাইল’এর মানুষদের সঙ্গে দেখা করতে ঘাবড়াবেন না। আত্মবিশ্বাস হারাবেন না। এটা স্বাস্থ্য, কাজ বা ব্যবসায়ের মূলধন হিসেবেও জরুরি।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে পরোপকার, মানসিক শান্তি ও আরাম দেবে। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য ভালো সময়। কারণ তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন। তবে পরিকল্পনাগুলো যথা সম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে যদি কোনও পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, তবে এটি চরম মন্দ উপায় অনুসরণ করবে। আমোদ প্রমোদ ও বিলাসিতায় বাজে খরচ করবেন না। সপ্তাহের শেষদিকে শ্রেষ্ঠতর জীবনের জন্য স্বাস্থ্য ও সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। চারপাশের মানুষজনকে প্রভাবিত করবেন, এমন প্রকল্প বাস্তবায়নের জন্য শক্তিশালী অবস্থানে আছেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে, ততক্ষণ কিছুই অসম্ভব নয়। কর্মক্ষেত্রে সময়টা আপনার হতে চলেছে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। সপ্তাহের মাঝদিকে করা সেচ্ছামূলক কাজ শুধু যে অন্যকে সাহায্য করবে তাই নয়, বরং নিজেকেও ইতিবাচক দেখতে সাহায্য করবে। পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত ও কমণীয় হোন। সপ্তাহের শেষদিকে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। তাড়াহুড়া করে বেশি কিনতে যাওয়ার দরকার নেই, যা আছে তাই ব্যবহার করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ক্লান্তিকর ও চাপপূর্ণ সময়। মানসিক চাপ প্রতিহত করার জন্য ভ্রমণ সেরা বিকল্প। তাই ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের মাঝদিকে সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন। সময়টি ধৈর্য পরীক্ষার জন্য ‘সেট’ করা আছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এটি হারাবেন না। সপ্তাহের শেষদিকে যদি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন তবে বন্ধু ও পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। উজ্জ্বল দিকে তাকান। নিজের বিবেচনার ভিত্তিতে নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে নিজের ওজন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যোদ্ধার করতে শরীরচর্চা শুরু করুন। বিতর্ক ও মুখোমুখি সংঘাত এড়িয়ে চলুন। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা আছে, যা শক্তি ও আবেগকে নতুন করে তুলবে। ভ্রমণ শিক্ষামূলক সাধন সচেতনতা বাড়িয়ে তুলবে। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মে অভিবত্ব তুলে ধরুন। সকল ক্ষেত্র বিবেচনা করে, তারপর কোনও স্থির সিদ্ধান্তে এগোন। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মে খ্যাতি যেমন আসতে পারে, ভুল করলে কুখ্যাতিও পেতে পারেন।

পুরানো খবর:

২০২৬ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য
২০২৬ সালের অর্থ-ভাগ্য