২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কে ক্রাফটের ছোটদের পোশাকে বসন্তের রং

ফাল্গুন উপলক্ষ্যে বাহারি রংয়ের পোশাকের সংগ্রহ সাজিয়েছে এই প্রতিষ্ঠান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 06:29 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প- এই ধারণা নিয়ে দেশি ব্র্যান্ড কে ক্র্যাফট ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক সংগ্রহ যেখানে রং, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।

হালকা বাসন্তি, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেইডের আরামদায়ক কাপড়ে মেয়ে শিশুদের জন্য তৈরি করা হয়েছে- ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ সঙ্গে প্যান্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতি পাজামা এবং ফ্রক, কুর্তি, টপস ইত্যাদি।

ছেলেদের জন্য আছে শার্ট, পাঞ্জাবি, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বসন্তের উৎসব, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজনে ছোটদের এসব পোশাক বিক্রয়কেন্দ্রগুলো ছাড়াও, তাদের ওয়েবসাইট kaykraft.com থেকেও সংগ্রহন করা যাবে।