বিশ্বরঙ-এর ‘ফাল্গুন কালেকশন ২০২৬’
ফাল্গুনের প্রাণবন্ত রং, হালকা আবহ ও বাঙালিয়ানাকে কেন্দ্র করেই এই সংগ্রহ তৈরি করা হয়েছে।
বাংলার ঋতুচক্রে ফাল্গুন মানেই রং, উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। এই বসন্তকে ঘিরে আনন্দ ও আবেগের প্রকাশে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘ফাল্গুন কালেকশন ২০২৬’।
এই সংগ্রহে বসন্তের স্বচ্ছতা ও সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে উজ্জ্বল হলুদ, বাসন্তী, গোলাপি, সবুজ ও অফ-হোয়াইট রংয়ের সমন্বয়ে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- আরামদায়ক হালকা কাপড় ও নান্দনিক নকশার কারণে প্রতিদিনের আড্ডা থেকে শুরু করে উৎসবের দিন— সব ক্ষেত্রেই এই পোশাকগুলো মানানসই।
এই পোশাক সংগ্রহশালায় থাকছে-
নারী ও পুরুষদের জন্য শাড়ি, কুর্তি, থ্রি-পিস, পাঞ্জাবি ও টপস। দেশীয় মোটিফ ও হ্যান্ডলুম অনুপ্রাণিত নকশা। বসন্ত উপযোগী হালকা ও আরামদায়ক কাপড়। আধুনিক ছাঁটের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন।
প্রতিষ্ঠানের ডিজাইন টিমের ভাষায়, “ফাল্গুন মানেই রংয়ে রংয়ে অনুভূতির প্রকাশ। এই কালেকশনে আমরা বসন্তের ভালোবাসা, আনন্দ আর দেশীয় শিকড়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরেছি।”
সবগুলো বিক্রয়কেন্দ্র ছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট bishworang.com থেকেও এসব পোশাক সংগ্রহ করা যাবে।
