২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পের সময় আগে ও পরে করণীয়

জীবন বাঁচানোর তাগিদে জেনে রাখুন প্রয়োজনীয় কিছু বিষয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

ভূমিকম্প বাংলাদেশের জন্য নতুন কোনো হুমকি নয়। গত কয়েক দশকে বারবার এর ধাক্কা অনুভব করেছে দেশের মানুষ।

সর্বশেষ ২১ নভেম্বরের ভয়াবহ কম্পনে তিন জেলায় কমপক্ষে ১০ জন মারা যান, আহত হন ছয় শতাধিক মানুষ। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে ঢাকা শহর এখন বড় মাত্রার ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

ভূমিকম্পের সময় ও আগে-পরে কী করবেন এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, “ভূমিকম্প একটি বহুমাত্রিক বিপর্যয়।”

ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া এখনও সম্ভব হয়নি। কম্পন সাধারণত ১০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এত অল্প সময়ে ভবন থেকে বের হওয়া প্রায় অসম্ভব।

তাই আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বা জানালা থেকে লাফ দিয়ে অনেকেই আহত বা নিহত হন।

সঠিক প্রস্তুতি ও শান্ত মাথায় করণীয় জানা থাকলে প্রাণহানি অনেক কমানো যায়।

ভূমিকম্পের আগে যা করবেন

ভূমিকম্পের সময় যা করবেন

ঘরের ভেতরে থাকলে

‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ – এই তিন শব্দই জীবন রক্ষা করে।

ড্রপ: মেঝেতে হাঁটু গেঁড়ে বসুন।

কভার: শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে যান, মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন।

হোল্ড অন: টেবিলের পা শক্ত করে ধরে রাখুন।

বিকল্প উপায়: কলাম বা বিমের পাশে শুয়ে পড়ুন।

জানালা, বারান্দা, লিফট, সিঁড়ি থেকে দূরে থাকুন। চুলা ও মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করবেন না, নিজের নিরাপত্তাই আগে।

বাইরে থাকলে

খোলা মাঠে চলে যান। উঁচু ভবন, বিদ্যুতের খুঁটি, গাছ, সাইনবোর্ড থেকে দূরে থাকুন।

গাড়িতে থাকলে

নিরাপদ জায়গায় গাড়ি পার্ক করে হ্যান্ডব্রেক টানুন, ইঞ্জিন বন্ধ করুন এবং গাড়ির ভিতরেই থাকুন।

ভূমিকম্পের পরে যা করবেন

ভূমিকম্প আসবেই, তবে প্রস্তুতি থাকলে আমরা বেঁচে ফিরতে পারি। আজ থেকেই শুরু করুন – একটু সচেতনতা হাজারো প্রাণ বাঁচাতে পারে।

আরও পড়ুন

ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ করার পন্থা

এক ঠিকানায় সকল নাগরিক সেবা

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে