যেভাবে ছোলা ভুনার স্বাদ বাড়ানো যায়
ছোলা ভুনা রান্নায় আলু চটকে দিলে স্বাদ বাড়ে বহুগুণে।
ইফতারিতে মজার ছোলা ভুনা পরিবেশন করতে চাইলে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
প্রথমে ছোলা পাঁচ থেকে ছয় ঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিন। তারপর সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
চুলায় প্যান বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাদামি রং হলে আদা ও রসুন বাটা দিয়ে আলু সিদ্ধ চটকে দিন।
কিছুক্ষণ কষিয়ে ছোলা সিদ্ধ বাদে একে একে সব মসলা দিয়ে এক কাপ পানি যোগ করে কিছুক্ষণ নেড়ে নিন। তারপর ছোলা ঢেলে ১০ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন।
পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ ভাজা ছিটিয়ে সালাদের সাথে পরিবেশন করতে পারেন মজাদার ছোলা ভুনা।
আরও রেসিপি
