সহজ রান্নায় দেশি মুরগির ঝোল
ভাতের সাথে আরাম করে খাওয়ার জন্য এই ব্যঞ্জনের জুড়ি নেই।
বাঙালির রসনা তৃপ্তিতে ঝোল ঝোল মুরগির মাংসের প্রচলন বহু আগে থেকেই।
আর এই তরকারি তৈরির পদ্ধতি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
পদ্ধতি
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।
এবার দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিন।
তারপর আদা ও রসুন বাটা দিয়ে অল্প একটু মাখিয়ে হলুদ, মরিচ, ধনে, জিরা ও মৌরি দিয়ে কষিয়ে নিন।
এখন মুরগির মাংস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মসলায় মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।
মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে পাত্রে পরিবেশন করুন।
আরও রেসিপি
