রেসিপি: কড়াই মুরগি ভুনা
মুরগির নরম ঝালঝাল স্বাদে ইফতারের মুহূর্ত হবে আনন্দের সাথে।
রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই পুষ্টিকর, ঘরোয়া আর তৃপ্তিদায়ক কোনো খাবার।
রুটি বা নানের সাথে গরম গরম কড়াই মুরগি ভুনা হতে পারে ইফতারের টেবিলে বিশেষ আকর্ষণ।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তানভীন তিশা।
উপকরণ
পদ্ধতি
কড়াইয়ে তেল গরম করে জিরা দিয়ে ফোড়ন দিন।
কুচি করা পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
এবার মুরগির মাংস যোগ করে আদা-রসুন বাটা, লেবুর রস, দই ও সব মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
মাঝারি আঁচে সাত থেকে আট মিনিট কষিয়ে নিন। এরপর টমেটো কুচি ও পানি দিন।
ঢেকে দিয়ে মাংস নরম এবং ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
শেষে ফ্রেশ ক্রিম মিশিয়ে ধনেপাতা, জুলিয়েন আদা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন।
গরম গরম নান বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন
