মাখা মাখা ঝোলে বোয়াল মাছের স্বাদে
ভাতে মাখিয়ে মুখে পুরে বলতে-ই হবে- আহা! আহা!!
বাঙালি খাবারের তালিকায় মাছ না থাকলে যেন পূর্ণতা আসে না।
আর এই মাছের ব্যঞ্জন যদি হয় বোয়াল মাছ ভুনা, তবে তো কথাই নেই। বাটিতে ভাত-মাছ কিছুই পড়ে রইবে না, স্বাদের তৃপ্তিতে।
এই রান্নার জন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।
উপকরণ
পদ্ধতি
মাছ ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে নিন।
চুলায় প্যান বসিয়ে তেল গরম করে মাছ, কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।
তারপর একটু পানি দিয়ে মাছের টুকরাগুলো ছেড়ে একটু উল্টেপাল্টে মেখে নিন।
এবার এক কাপ পরিমাণ পানি, আস্ত কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে ঢেকে জ্বাল দিন।
ঝোল শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।
আরও রেসিপি
