২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পোশাক থেকে ডিওডোরেন্টের দাগ তোলার উপায়

ডিওডোরেন্ট মেখেই পোশাক পরার কারণে দাগ হতে পারে।

পোশাক থেকে ডিওডোরেন্টের দাগ তোলার উপায়
ছবি: পেক্সেল্স ডটকম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

পোশাকের হাতার নিচে লেগে থাকা ডিওডোরেন্টের দাগ যেমন সৌন্দর্য নষ্ট করে তেমনি ব্যক্তিত্ব প্রকাশেও বাধা হয়ে দাঁড়ায়।

এই দাগ মূলত পোশাকের লেগে থাকা ডিউডোরেন্ট এবং অ্যান্টিপার্সপিরান্ট ও ঘামের প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে। রঙিন পোশাকে শক্ত ও সাদা পোশাকে হলদেটে দাগ বসে যায়।

শুরু থেকেই সচেতন হলে সহজে এই দাগ উঠে যায়।

রঙিন কাপড় থেকে দাগ তোলার উপায়

ডিউডোরেন্ট ও দেহের ময়লা রঙিন পোশাকের বাহুমূলের স্থানে বিবর্ণতা, শক্তভাব ও জমাট দুর্গন্ধ সৃষ্টি করে। এমন দাগ দেখা গেলে সাথে সাথে সাদা ভিনিগার ও নরম ব্রাশের সাহায্যে স্ক্রাব করে নিতে হবে। এতে দাগ দ্রুত উঠে যাবে- রিয়েলসিম্পল ডটকম’য়ে এভাবেই পরামর্শ দেন গৃহসজ্জা ও কাপড়ের যত্ন বিষয়ক অভিজ্ঞ মার্কিন পরামর্শক ম্যারি মার্লো লাভারেট।  

ডিওডোরেন্টের দাগ তুলতে ভিনিগারের মিশ্রণ

দুই টেবিল-চামচ ডিস্টিল্ড সাদা ভিনিগার ও দুই টেবিল-চামচ ঠাণ্ডা পানি একটা ছোট পাত্রে মিশিয়ে নিতে হবে। এই পরিমাণ মিশ্রণ একটা শার্টের জন্য যথেষ্ট ।

একটা শার্ট সমতলভাবে বিছিয়ে দাগ পড়া জায়গায় মিশ্রণটি দিয়ে আলতো করে ব্রাশ করে নিতে হবে।

দাগযুক্ত কাপড়গুলো ভিজিয়ে রাখা

প্রতিটা কাপড় আলাদা করে পরিষ্কার করার পরে একটি সিঙ্ক বা বড় প্লাস্টিকের পাত্রে ঠাণ্ডা পানির সাথে এক কাপ ডিস্টিল্ড সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে।

এরপর দাগযুক্ত কাপড়গুলো অন্তত ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে।

পোশাক পরিষ্কার করা

পোশাক ভেজানোর পরে এর লেবেলে দেওয়া নিয়ম অনুযায়ী উন্নত ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে পোশাকে জমে থাকা ডিওডোরেন্টের অবশিষ্টাংশ উঠে যাবে।

যদিও অনেক কাপড় ধোয়ার আগে একাধিকবার পরা যায়। তবে ঘাম বেশি হলে এবং অনেক বেশি মোমযুক্ত ডিওডোরেন্ট ব্যবহার করলে, প্রতিবার পরার পর শার্ট বা টপস ধুয়ে ফেলা ভালো। এতে ডিওডোরেন্ট ও শরীরের ময়লার অবশিষ্টাংশ পোশাকের তন্তুতে স্থায়ী হতে পারে না।

সাদা কাপড় থেকে ডিওডোরেন্টের দাগ ও হলদেভাব তোলার উপায়

সাদা কাপড়ে ডিওডোরেন্টের দাগ ও দেহের ময়লা একসাথে মিশে হলদেভাব সৃষ্টি করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা করা প্রয়োজন- পরামর্শ দেন মার্লো লাভারেট।

কাপড় ধোয়ার সময় হলদেভাব লক্ষ করলে আর পরিষ্কারের সুযোগ বা সময় না থাকলে, ধোয়ার পরে ড্রায়ারে দিয়ে শুকানো যাবে না।

হালকা বাতাসে সেটা শুকানো উচিত। কারণ ড্রায়ারের তাপ এই দাগ আরও স্থায়ীও করে দেবে।

স্ট্রেইন রিমুভার মেশানো

সাদা পোশাক ধুতে ১/৪ কাপ বেইকিং সোডার সাথে সমপরিমাণ হাইড্রোজেন পারক্সাইড ও ঠাণ্ডা পানি একটা ছোট পাত্রে মিশিয়ে নিতে হবে।

দাগ ঘষা

পোশাক সমতলভাবে রেখে ভেতরের অংশে সাদা তোয়ালে দিয়ে নিতে হবে। কারণ হাইড্রোজেন পারক্সাইড রঙিন তোয়ালের ব্লিচের দাগ ফেলতে পারে। এরপর পুরানো টুথব্রাশ দিয়ে মিশ্রণটি দাগের ওপরে ঘষে নিতে হবে। ভালো মতো ঘষার পরে দ্রবণটি কাজ করার জন্য ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। 

পোশাক ধুয়ে ফেলা

উন্নত মানের ডিটারজেন্ট ও গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে পোশাক। তারপরও হলদে বা ধূসর ছাপ থেকে গেলে পুনরায় একই পদ্ধতি অনুসরণ করতে হবে।

ডিওডোরেন্টের দাগ পড়া প্রতিরোধের উপায়

আরও পড়ুন

কাপড় থেকে দাগ তোলার উপায়

কাপড় থেকে স্টিকারের দাগ তোলার পন্থা

ঘামে ভেজা কাপড়ের যত্ন

যদি পড়ে ঘামের দাগ

কাপড়ে ফাঙ্গাস থেকে মুক্তি

কাপড় থেকে চুইংগাম ওঠানোর উপায়