Published : 31 Jul 2020, 10:25 PM

২০১৭ সালে নয়া দিল্লির হায়াদ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বার্তায় মোদী বলেন, “কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইতে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।
“আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে।”
স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো উপায়ে বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নরেন্দ্র মোদী বলেন, “ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি আমাদের দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।”
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।”
“এই শুভ উপলক্ষে আমি আপনার এবং সকল বাংলাদেশি ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি,” লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী।