Published : 27 Jan 2019, 05:05 PM
বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও মশাল প্রজ্জ্বলনসহ বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠান উদযাপন করা হয়।
ঝালকাঠি সদর আসনের আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমানসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।