১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজধানীর টেকনিক্যালে হাতবোমা বিস্ফোরণ

“বিকট শব্দ হয়েছে। ঘটনাস্থলে গানপাউডারের মত কিছু পাওয়া গেছে,” বলেন ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 10:13 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

রাজধানীর দারুস সালাম থানা এলাকার টেকনিক্যাল মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে টেকনিক্যাল ক্রসিংয়ের কাছাকাছি বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় হতাহতের খবর মেলেনি।

দারুস সালাম থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পটকাসদৃশ কিছু বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এটি ককটেল নাকি পটকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

“তবে বিকট শব্দ হয়েছে। ঘটনাস্থলে গানপাউডারের মত কিছু পাওয়া গেছে।”