২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যসেবায় প্রাভা হেলথের ৬ বছর

বর্ষপূর্তি উপলক্ষে ৩১ অগাস্ট বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন রোগীরা। এছাড়া ২১ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ল্যাব টেস্ট ও হোম হেলথ চেকেআপে বিশেষ ছাড় দিয়েছে প্রাভা হেলথ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 06:46 PM

Updated : 24 Aug 2023, 06:46 PM

বাংলাদেশে স্বাস্থ্যসেবা দেওয়া শুরুর ছয় বছর পুর্তি উদযাপন করেছে প্রাভা হেলথ।

সম্প্রতি রাজধানীর বনানীতে প্রাভা হেলথের ফ্ল্যাগশিপ সেন্টারে কেক কেটে ষষ্ঠ বছর পূর্তি উদযাপন করেন প্রতিষ্ঠানের কর্মীরা।

এ সময় প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা ও সিইও সিলভানা কিউ সিনহা বলেন, বাংলাদেশের সবাই যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পায় সেজন্য প্রাভা হেলথ প্রতিষ্ঠা করা হয়েছে।

“আমরা একটি সমন্বিত ক্লিক-এন্ড-ব্রিক হেলাথকেয়ার সিস্টেমের হেলথ কেয়ার গড়ার লক্ষ্যে যাত্রা শুরুর দিন থেকে এতদূর পর্যন্ত এসেছি। যত্ন, সহানুভূতি এবং উদ্ভাবনের সাথে সবার জন্য সাশ্রয়ে সেরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।”

এ সময় প্রাভা হেলথের চিফ মেডিকেল অফিসার সিমীন এম আখতার, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আব্দুল মতিন, চিফ গ্রোথ অফিসার আহমেদ সাজিদ, ল্যাবরেটরি ডিরেক্টর মো. মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ষপূর্তি উপলক্ষে ৩১ অগাস্ট বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন রোগীরা। এছাড়া ২১ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ল্যাব টেস্ট ও হোম হেলথ চেকেআপে বিশেষ ছাড় দিয়েছে প্রাভা হেলথ।