২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: আরো একজনের মৃত্যু

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে এক জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন নতুন রোগী।

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হল। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যিনি মারা গেলেন, তিনি খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় তিন জন, চট্টগ্রাম বিভাগে সাত জন, খুলনা বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন। 

গত একদিনে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, এবং সিলেট বিভাগে কোনো রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৪৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫ জন; ৫৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যার হিসেবে বাংলাদেশে ২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। 

২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।