২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা মেডিক্যালকে বিশ্ববিদ্যালয় করায় সমস্যা কোথায়?’

ঢাকা মেডিক্যাল কলেজকে (ঢামেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করায় কোনো সমস্যা দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজকে (ঢামেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করায় কোনো সমস্যা দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। সরকারের এই পরিকল্পনায় আপত্তি জানিয়ে ঢাকা মেডিক্যালের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে। এ ব্যাপারে কী কিছু বলেছেন আপনারা?” মন্ত্রী জানান, ঢাকা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে øাতক শিক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করবে এই প্রতিষ্ঠানটি। øাতকোত্তর কার্যক্রম তত্ত্বাবধান করবে আগেই প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ঢাকার øাতকোত্তর প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয় বিএসএমএমইউ’কে। সচিবালয়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী। ঠিক ওই সময়ে শহীদ মিনারে বিক্ষোভ করছিল দেশের সবচেয়ে পুরনো মেডিক্যাল কলেজটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ঢাকা মেডিক্যালকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিরুদ্ধে মিছিলও করে তারা। গত ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ঘোষণা দেন। ঢাকা মেডিক্যালের কয়েকজন চিকিৎসকও সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। তারা বলছেন, এর ফলে বিএসএমএমইউ হাসপাতালের মতো এখানেও দরিদ্র মানুষের চিকিৎসার সুযোগ সঙ্কুচিত হবে। স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হলেও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না ঢামেক হাসপাতালে। এ প্রতিষ্ঠানে সরকারি অনুদান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইনে এর উল্লেখ থাকবে।” সবকিছু একই রকম থাকলে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার কারণ কী- জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এতে সমস্যা কোথায়?” তবে বিএসএমএমইউ’র সাবেক উপউপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলেও এর সেবার রীতি বদলে ফেলা উচিৎ হবে না। তিনি বলেন, “কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যেতে পারে। তবে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও সরকারকে অংশীদার হয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এমআই/১৯৪৩ ঘ.