২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিস্কের কার্যকারিতা কমে ৪৫ বছর থেকে

৪৫ বছর বয়স থেকে মস্তিস্কের কার্যকারিতা কমতে শুরু করে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

লন্ডন, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৫ বছর বয়স থেকে মস্তিস্কের কার্যকারিতা কমতে শুরু করে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের গবেষকরা দেখেছেন, ৪৫ থেকে ৪৯ বছর বয়স্ক নারী ও পুরুষের মধ্যে মস্তিস্কের কার্যকারণ ক্ষমতা ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়। ১০ বছর ধরে ৪৫ থেকে ৭০ বছর বয়স্ক ৭ হাজার নারী ও পুরুষের স্মৃতিশক্তি, শব্দভান্ডার ও ভাষাদক্ষতা যাচাই করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। আলঝেইমার’স সোসাইটি বলেছে, মস্তিস্কের বুড়িয়ে যাওয়া চিহ্নিত করতে বয়স বাড়লে মস্তিস্কে কিভাবে পরিবর্তন সূচিত হয় তা খুঁজে বের করতে গবেষণা প্রয়োজন ছিল। পূর্ববর্তী গবেষণাগুলোতে বলা হয়েছে, ৬০ বছর পূর্ণ হওয়ার আগে মস্তিস্কের বুড়িয়ে যাওয়া ততটা প্রকট হয় না। কিন্তু বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে এ সমস্যা মধ্য বয়সেই শুরু হতে পারে। যুক্তরাজ্যের স্মৃতিভ্রংশ রোগের গবেষণার প্রধান গবেষক সিমন রিডলে এ রোগ প্রতিরোধে প্রচুর ফলমুল ও শাক-সবজিসহ সুষম খাবার খাওয়া, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা এবং নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পরিমাপের করার পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৬ঘ.