ময়মনসিংহ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাঝোতার পর কর্মবিরতি ছেড়ে কাজে ফিরেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
এক রোগীর মৃত্যুর পর তার স্বজনের হাতে এক সহকর্মী লাঞ্ছিত হলে শনিবার থেকে কর্মবিরতি শুরু করে শিক্ষানবিশ চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়।
তাতে দাবি পূরণে সমঝোতা হওয়ায় বুধবার সকালেই কাজে যোগ দেন ধর্মঘটীরা। সকালে হাসপাতালে গিয়ে তাদের কাজ করতে দেখা যায়।
শিক্ষানবিশ চিকিৎসকরা যে দাবিগুলো জানায়, তা হলো- লাঞ্ছনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, বহিরাগত সন্ত্রাসীদের হাসপাতালে ঢোকা বন্ধ, ছাত্রী হোস্টেলের সামনে উত্ত্যক্ত করা ইভটিজিং, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পদক্ষেপ গ্রহণ।
এব দাবি পূরণে কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24