২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে রংপুরে আরো দুজনের মৃত্যু

নিপা ভাইরাসজনিত জ্বরের লক্ষণ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুসহ দুজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

রংপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিপা ভাইরাসজনিত জ্বরের লক্ষণ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুসহ দুজন মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তারা মারা যান বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। তারা নিপা ভাইরাস সংক্রমণেই মারা গেছেন কি না, তা পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে বলে জানালেন মেডিকেল কলেজের অধ্যাপক জাকির হোসেন। "তবে নিপা ভাইরাসের লক্ষণ তাদের মধ্যে ছিলো", সাংবাদিকদের বলেন তিনি। মৃত শিশুটির বয়স ৫ বছর, বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার শিবকুটি গ্রামে। মৃত অন্য নারীর বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার বুনিয়া গ্রামে। এ বছরের শুরুতে লালমনিরহাটে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়। পরে পরীক্ষার পর তাদের নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত ৫ ফেব্রুয়ারির পর নিপা ভাইরাস আক্রান্ত নতুন কোনো কারো খবর পাওয়া না গেলেও সংক্রামণের সময় এখনো শেষ হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইইডিসিআর'র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিচ্ছিন্নভাবে নতুন নিপা আক্রান্ত যে রোগীদের পাচ্ছি এতে ভয়ের কিছু নেই। তবে যদি কোনো এলাকায় ১৫ মিনিট দূরত্বের ঘর বাড়িগুলোর মধ্যে নিপা আক্রান্তের খবর পাওয়া যায় তখন তা গুরুত্বের মধ্যে আসবে।" নিপা ভাইরাসে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খর নিশ্চিত করে আইইডিসিআর। সাধারণত প্রতি বছর শীত মৌসুমে রংপুর অঞ্চলে নিপা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ করা হয়। সে সময় গাছে বাঁধা হাড়ি থেকে কোনো নিপা আক্রান্ত বাদুড় রস খাওয়ার চেষ্টা করলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই রস খেলে মানুষের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। "খেজুরের রস এবং পাখিদের খেয়ে যাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকলে নিপা সংক্রমণ রোধ করা যাবে", বলেন মোশতাক। নিপা সংক্রমণ হতে প্রথম দিন থেকে ২১ দিন সময় লাগে। সাধারণত আক্রান্ত হলে আট থেকে এগারো দিনের মধ্যেই এর লক্ষণ প্রকাশ পায়। নিপা আক্রান্ত ব্যাক্তির প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে চলতি সংক্রমণের আগ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে। আইইডিসিআর জানিয়েছে, রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।রোগীর শুশ্র