ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে প্রতি বছর প্রায় তিন লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। এদের মধ্যে প্রায় ৭০ হাজার এ রোগে মারা যান। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) বলছে, যথাযথ চিকিৎসা ও নিরাময় সম্ভব হওয়ার পরও সামাজিক সচেতনতার অভাবে দেশে যক্ষ্মা প্রতিরোধ কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নাটাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
শনিবার যক্ষ্মা প্রতিরোধে নাটাবের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
নাটাবের প্রকল্প পরিচালক চিকিৎসক ডা. প্রভাত চন্দ্র বড়
bdnews24