জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- ইনজেকশন নয়, খাওয়া যায় এমন ইনসুলিন দিয়ে ডায়াবেটিস ঠেকানোর চেষ্টা করছেন মার্কিনি কিছু গবেষক। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকদের ধারণা, এভাবে টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকিতে যারা আছেন তাদের চিকিৎসা সম্ভব। খবর একটি মার্কিনি ওয়েবসাইটের।
আমেরিকার বিভিন্ন এলাকার ১৪টি মেডিকেল সেন্টারে এই ইনসুলিনের পরীক্ষা চলছে বলে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়।
আমেরিকার আনুমানিক ১০ লাখ থেকে ২০ লাখ লোক টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। শ্বেত রক্ত কোষ যখন অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বেটা সেলকে আক্রমণ করে তখনই এই ডায়াবেটিস দেখা দেয়।
এসব কোষ যে ইনসুলিন তৈরি করে তা দেহ ব্যবহার করে এবং শর্করা ছাড়াও শক্তির জন্য খাদ্য পুষ্টি সঞ্চয় করে।
এর আগের একটি পরীক্ষায়ও দেখা গেছে ওরাল ইনসুলিন টাইপ ওয়ান ডায়াবেটিসকে অন্তত ৪ বছরের জন্য ঠেকিয়ে দিতে পারে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৭০০ ঘ
bdnews24