২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কটি দেশের অস্থিভঙ্গ কমাতে ভিটামিন ডি’র সঙ্গে চাই ক্যালসিয়াম

খাবারের সম্পুরক হিসেবে ভিটামিন ডি গ্রহন করলে কটিদেশের অস্থিভঙ্গের ঝুঁকি এড়ানো সম্ভব, তবে তার সঙ্গে অতিরিক্ত ক্যালসিয়ামও গ্রহণ করতে হবে। সম্প্রতি দি জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম সাময়ীকিতে জানানো হয়েছে এ তথ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বেলজিয়ামের ক্যাথোলিয়েক ইউনিভার্সিটিট লিভেন এর ডক্টর স্টিভেন বুনেন রয়াটার্সকে বলেন, “ কে কতটা ভিটামিন গ্রহণ করবেন সেটা নির্ভর করে ব্যাক্তিভেদে চাহিদার উপর।”

বুনেন ও তার সহযোগীরা কটি ভঙ্গের ঝুঁকি কার কতটা সেটা তুলে ধরেন ভিটামিন ডি ও ভিটামিন ডি এর সঙ্গে ক্যালসিয়াম গ্রহণকারীদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্যের তুলনা করে।

সাময়ীকিতে প্রকাশিত নিবন্ধে বলা হয়, “ দেখা গেছে যারা শুধুমাত্র ভিটামিন ডি গ্রহণ করেন তাদের অবস্থা তুলনামূলকভাবে খুব ভাল নয়। কিন্তু যারা এর সাথে ক্যালসিয়ামও নেন তাদের ক্ষেত্রে কটি ভঙ্গের ঝুঁকি শতকরা ১৮ ভাগ কমে যায়।”

বয়সের সাথে সাথে শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ কম ক্যালসিয়াম গ্রহণ। বুনেন বলেন, “ অপর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ ও ভিটামিন ডি এর ভারসাম্য বজায় না থাকায় বেশি বয়সে কটি ভঙ্গের ঝুঁকি বেড়ে যায়। এই ভারসাম্য ঠিক থাকলে ওই ঝুঁকিও কমে যায়।”