চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের ফি নির্ধারণে কমিটি হবে : স্বাস্থ্য উপদেষ্টা
বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের ফি নির্ধারণে শিগগির একটি জাতীয় কমিটি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমান। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং আইন শৃংখলা বাহিনীর পদক্ষেপে আপনাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনারা সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন শেষে নির্বিঘেœ প্রাইভেট প্রাকটিস করতে পারবেন।”
উপদেষ্টা বলেন, “সর্বশেষ ১৯৮২ সালে একটি কমিটি করে বিশেষজ্ঞ ডাক্তারদের ফি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেটি অনেক আগের কথা।”
বিশেষজ্ঞ ডাক্তারদের পাশাপাশি ডায়াগনস্টিক প্রতিষ্ঠান মালিকদের এবং সংশি¬ষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন কমিটি ফি নির্ধারণ করবে বলে তিনি সভায় জানান।
বর্তমান বার্ড ফ্লু প্রসঙ্গে তিনি বলেন, “সরকার বার্ড ফ্লু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ রোগ প্রতিরোধে চিকিৎসকদের আরো সতর্ক থাকতে হবে।”
সভায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবেদুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক এম এ ওহাব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মো. শাহজাহান বিশ্বাস এবং কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে উপদেষ্টা রাউজান উপজেলার সুলতানপুরে ৩১ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপে¬ক্স ভবনের উদ্বোধন ও ফটিকছড়ি সদর স্বাস্থ্য কমপে¬ক্সে ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
