২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি কফি পানকারীদের রক্তচাপ বাড়ে না

যারা কফি ভালোবাসে তাদের জন্য সুখবরই বলতে হবে। নতুন এক গবেষনায় দেখা গেছে, যাদের শরীর সুস্থ নিয়মিত কফি পান করলে তাদের রক্তচাপ খুব সামান্য হলেও কমে যায়। অন্তত তাদের রক্তচাপ চিন্তিত হওয়ার মতো পর্যায়ে বাড়ে না। কারণ কফিতে যে ক্যাফেইন পাওয়া যায় তা ও অন্যান্য উপাদান স্বল্প সময়ের জন্য রক্তচাপে বাড়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, যে সব স্বাস্থ্যবান মহিলা দিনে ছয় কাপের বেশী কফি পান করে তাদের ক্ষেত্রে গত এক দশকে অন্যদের তুলনায় উচ্চ রক্তচাপ তেমনভাবে বাড়েনি।

অন্যদিকে, যে সব মহিলা মাঝে মাঝে কফি পান করে অথবা দিনে কমপক্ষে তিন কাপ কফি পান করে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকির সম্ভবনা  রয়েছে।

পুরুষদের ক্ষেত্রে , প্রতিদিন কফি পানের পরিমানের সাথে তাদের উচ্চ রক্তচাপ তাৎপর্যপূর্ণভাবে কমেও না বা বাড়েও না।

এই গবেষনার সার্বিক ফলাফলে দেখা যায়, স্বাস্থ্যবান মানুষদের ক্ষেত্রে কফির প্রভাব হচ্ছে এটাই যে, কফি স্বাস্থ্যের জন্য সুবিধাজনক। এ কারণেই নেদারল্যান্ডের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার এর সহযোগী অধ্যাপক ড. উটারাল সুস্বাস্থ্যের জন্য কফি পানের পরামর্শ দিয়েছেন।