চিনিযুক্ত কোমল পানীয় ডায়বেটিসের কারন হতে পারে
অতিমাত্রায় চিনিযুক্ত কোমল পানীয় স্বাস্থ্যের জন্য সবসময়ই ক্ষতিকর। বিশেষ করে ডায়বেটিস রয়েছে এমন কারো জন্য এটি অত্যন্ত ঝুকিপূর্ণ। রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. কেলি ব্রাউনেল।
৯১০০০ জন মহিলার উপর গবেষণা করে দেখা যায়, যারা গত আট বছরে প্রতিদিন অন্তত একটি করে চিনিযুক্ত কোমল পানীয় পান করেছেন তারা ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন বেশী। যারা চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে ডায়েট সোডা পান করেছেন তারা ডায়বেটিকে আক্রান্ত হয়েছেন কম। ফলাফলের এ ভিন্নতাকে ড. কেলি তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।
চিনিযুক্ত কোমল পানীয় ছাড়াও অধিক চিনি মিশ্রিত দুধ এবং চিনি মিশ্রিত প্যাকেটজাত শর্করা ও আশযুক্তজাতীয় খাবারও স্বাস্থ্য বান্ধব নয় বলে তিনি জানান।
তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুল পড়–য়াদের মধ্যে কোমল পানীয় বিক্রি বন্ধ করার ব্যাপারে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে কেলি বলেন, “স্কুল কোন বাণিজ্যিক এলাকা নয়। তাই এখানে এমন কিছু বিক্রি করা উচিত না যা বাচ্চাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।”
