২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুসফুসের ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা মহিলাদের বেশী

একই পর্যায়ের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পুরুষ এবং মহিলাদের একই ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলেও পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে টিকে থাকার হার বেশি। সম্প্রতি ‘চেস্ট’ সাময়ীকিতে প্রকাশিত এক গবেষনায় এমনটাই দাবি করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 04:12 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বার্মিংহামে অবস্থিত অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের ডা. রবার্ট জেমস সার্ফোলিও ও তার সহকর্মীরা ফুসফুসের ক্যান্সার বিষয়ে

তাদের ওই গবেষনা প্রতিবেদনে জানান, “পৃথিবীব্যাপী যত পুরুষ এবং মহিলা ক্যান্সারে মারা যায় তার মধ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।”

জাতীয় ক্যান্সার নিবন্ধন সূত্রে প্রাপ্ত উপাত্ত থেকেও দেখা যায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীর টিকে থাকার বিষয়টি পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রে দুইরকম। গবেষণায় একই পর্যায়ের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মহিলা ও পুরুষ রোগীকে সম মাত্রার চিকিৎসা দেওয়া হয় এবং এভাবে ৭ বছর তাদের পর্যবেক্ষনে রাখা হয়।

গবেষনাটি মূলত ফুসফুসের ক্যান্সারের খুব পরিচিত রূপ নন-স্মল সেল ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের উপর করা হয়। আক্রান্ত ১০৮৫ জন রোগীর মধ্যে ৬৭১ জন পুরুষ এবং ৪১৪ জন মহিলা। তাদের সবারই বিভিন্ন জাতিবর্ণ, অন্যান্য রোগব্যাধি, ধুমপানের অভ্যাস, ফুসফুসের অবস্থা ইত্যাদি ছিলো প্রায় একই রকম।

৫ বছর পর দেখা যায় শতকরা ৬০ ভাগ মহিলা তখনো বেঁচে আছে যেখানে পুরুষের বেঁচে থাকার হার ৫০ ভাগ। এমনকি রোগের প্রতিটা পর্যায়েই মহিলারা পুরুষদের থেকে ভালো অবস্থানে ছিলো।

এর কারন হিসাবে সার্ফোরলিও ও তার সহকর্মীরা জানিয়েছেন, এটা সম্ভবত এ কারনে ঘটে যে মহিলারা কেমোথেরাপিতে ভালো সাড়া দেয়।