২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ২৬০৮ জন, মৃত্যু ১৬ জনের

এখন পর্যন্ত মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় ৪৬৪ জন এবং ঢাকার বাইরে ১৭০ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:28 PM

Updated : 11 Feb 2024, 01:41 AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ২৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৬ জনের, যার অর্ধেকই ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি ২৬০৮ জন রোগীর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৮৯২ জন। এর প্রায় দ্বিগুণ ১৭১৬ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জনে। তাদের মধ্যে ৬৯ হাজার ৮১৮ জন ঢাকার বাইরের, ৬০ হাজার ৪৮৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এখন পর্যন্ত মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকায় ৪৬৪ জন এবং ঢাকার বাইরে ১৭০ জন।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]