১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৮ জন

এপ্রিলের ২৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৮ জন
ঢাকার ডিএনসিসি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৫০ শয্যা প্রস্তুত থাকলেও রোববার দুপুরে ২৮৯ জন রোগী ভর্তি ছিলেন; যেখানে অন্যান্য সরকারি হাসপাতালে মেঝে-বারান্দাতেও জায়গা হচ্ছে না ডেঙ্গু আক্রান্তদের। ছবি: তাওহীদুজ্জামান তপু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:06 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৮ জন রোগী। তবে এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩ জন ডেঙ্গু রোগী।

এর বাইরে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৮৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন।

সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৫৭ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬২।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের ২৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।