১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০ জন

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১০ জন
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। এই সময়ে নতুন কারো মৃত্যুর খবর আসেনি। 

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন ডেঙ্গু রোগী।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ভর্তি রয়েছেন ৫৬ জন।

ঢাকা এবং ঢাকার বাইরে মিলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। 

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন।

এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২২ সালে সারা দেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।