Published : 07 Mar 2023, 02:15 PM
মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসকে বিয়ে করার পর হলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া সংসার করছেন যুক্তরাষ্ট্রে। বিদেশে বসবাস হলেও ভারতীয় নানা উৎসব তিনি উদযাপন করেন স্বামী-শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে নিয়ে। দোলের দিনটাও বাদ যায়নি। অফ হোয়াইটের উপর রঙিন সুতার কাজের সালোয়ার কামিজ আর একই ধরনের কাপড়ের পাঞ্জাবি পরা স্বামী-স্ত্রীর দোলের ছবি এসেছে সোশাল মিডিয়ায়।
রণধীর কাপুর-ববিতা কাপুর কন্যা নায়িকা কারিনা কাপুর বেছে নিয়েছেন লখনৌ নকশার হালকা সবুজাভ সালোয়ার কামিজ।
এই সময়ের আলোচিত নায়িকা কৃতি শ্যানন দারুণ সক্রিয় সোশাল মিডিয়ায়। দোলের দিন আসার আগেই ঘিয়ে রঙের উপর সোনালী এমব্রয়ডারি করা লেহেঙ্গা আর খোপায় ফুল জড়ানো ছবি পোস্ট করেছেন ফেইসবুকে।
দোলের দিন সকালের আলোয় তোলা এই ছবি পোস্ট করে সবাইকে রঙে রঙিন হওয়ার পরামর্শ দিয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট।
এই ছবিতে সারা আলী খানের ক্যাপশন, “পৃথিবীতে রঙ দুটি, সাদা আর কালো। এর বাইরে কিছু নেই।“ যদিও সারার পোশাক তা বলছে না। অফ হোয়াইট ও সোনালী রঙের ‘সারারা’ পরেছেন সাইফ-অমৃতা কন্যা সারা।