২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল থেকে ভোজপুরী নায়িকার ঝুলন্ত লাশ উদ্ধার

২৫ বছর বয়সী এই নায়িকা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

হোটেল থেকে ভোজপুরী নায়িকার ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: এএনআই

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 06:55 PM

Updated : 26 Mar 2023, 06:56 PM

ভারতের ভোজপুরী সিনেমার নায়িকা আকাঙ্ক্ষা দুবের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেনারসের একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

২৫ বছর বয়সী এই নায়িকা আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, “সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে ময়নাতদন্তের অপেক্ষা করতে হবে।”

এনডিটিভি জানায়, আকাঙ্ক্ষাকে ঝুলন্ত অবস্থায় দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কয়েকটি সুপারহিট ভোজপুরী সিনেমার এই অভিনেত্রী সোশাল মিডিয়ায় বেশ সরব ছিলেন।