Published : 16 Jun 2023, 04:53 PM
মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌর ক্যারিয়ারে নাচ গুরুত্বপূর্ণ হলেও মডেল হিসেবেই তার পরিচিতি এবং সফলতা বেশি। অভিনেতা জাহিদ হাসানের ঘরনী মৌ সম্পর্কে আফজাল হোসেন বলেছেন, “মৌসহ অন্যান্যদের জীবনাচারণ, গুণপনা, ব্যক্তিত্ব মধ্যবিত্ত পরিবারে দ্রুত সমাদৃত হয়। এই কারণে পরিবার থেকে মেয়েদের বিজ্ঞাপন মাধ্যমে যুক্ত হওয়া বিষয়ে যে দ্বিধা, সংকোচ ও আপত্তি ছিল, সব দেয়াল ভেঙ্গে যায়। সেটাই ছিল উল্লেখযোগ্য পরিবর্তন।”
হতে চেয়েছিলেন আইনজীবী, কিন্তু দর্শক তাকে লুফে নিল মডেল হিসেবে। তবে যে মাধ্যম দিয়ে তানভীন সুইটিকে চিনেছিল দেশের মানুষ, সেই মাধ্যম- বিজ্ঞাপনে কাজ একেবারেই কমিয়ে দিয়েছেন। কমিয়েছেন টেলিভিশন ও মঞ্চ নাটকে অভিনয়ও। তবে কিছুদিন আগে শোরগোল তোলা ওয়েব সিরিজ ‘কারাগার ২’ এর একটি বিশেষ চরিত্রে দেখা যায় একসময়ের জনপ্রিয় এই মডেলকে। আফজাল মনে করেন, যে সামর্থ, কৃতিত্ব ও প্রকৃত আধুনিক দৃষ্টিভঙ্গী নিয়ে সুইটিরা কাজ করেছেন সেটি ‘সমীহ’ করার মত।
নব্বই দশকে মডেলিং এবং সেই সময় থেকে দাপিয়ে অভিনয় করে চলেছেন তানিয়া আহমেদ। পুরনো এই ছবিতে দারুণ আধুনিক লুকে তানিয়া।