২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান

রহমান বিশ্বাস করেন, যদি তিনি নামাজ আদায় করেন, তার সঙ্গে কখনই খারাপ কিছু হবে না।

ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান

এ আর রহমান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 06:34 PM

Updated : 27 Jul 2023, 06:33 PM

তিন দশক আগে ‘রোজা’ সিনেমার গান দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন সুরস্রষ্টা এ আর রহমান। এই সিনেমার মুক্তির দিন কয়েক আগেই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, নব্বইয়ের দশকের শুরুতে বাবা তামিল সংগীত পরিচালক আরকে শেখরের মৃত্যুর কয়েক বছর পর স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন রহমান। দিলীপ কুমার নাম বদলে রাখেন আল্লারাখা রহমান।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে রহমান বলেন, ইসলাম ধর্ম মানসিক শান্তি দেয় তাকে।

“কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।”

তবে নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি।

পুরনো খবর:

‘রোজা’র ফাইনাল সাউন্ডট্র্যাকে ‘মুষড়ে’ পড়েছিলেন এ আর রহমান
হিন্দিতে নয়, তামিলে বল: স্ত্রীকে এ আর রহমান

এ প্রসঙ্গে তার ভাষ্য, “তুমি কারও উপর কিছু জোর করে চাপিয়ে দিতে পারো না। তুমি কি সন্তানকে বলতে পারো, ইতিহাস পড়ো না, সেটা বোরিং, বা অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তেমন ধর্মও।”

ইসলাম নিয়ে রহমান আরও বলেন, “আধ্যাত্মিক গুরু, সুফি সাধকরা আমাকে, আমার মাকে যা শিখিয়েছেন সেটা অনন্য। আসলে প্রতিটা বিশ্বাসেই কিছু অনন্যতা রয়েছে। আমি যা বেছে নিয়েছি তার প্রতি আমার আজীবন আস্থা থাকবে।”

রহমান বিশ্বাস করেন, যদি তিনি নামাজ আদায় করেন, তার সঙ্গে কখনই খারাপ কিছু হবে না। এটাই তাকে মানসিক শান্তি দেয়। তিনি মনে করেন, ধর্মের প্রতি বিশ্বাসই জীবনকে সহজ করে তোলে।