২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

স্বজন পোষণ: যা বললেন আলিয়া

“আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে, মাথা নিচু করে কাজ করে যাওয়া।”

স্বজন পোষণ: যা বললেন আলিয়া

আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2023, 12:28 AM

Updated : 12 May 2023, 12:28 AM

বলিউডে স্বজন পোষণ নিয়ে আলোচনায় বরাবরই আঙুল তোলা হয় পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটের দিকে; নীরব থেকে সেই অভিযোগ এড়িয়ে চলেন তিনি। তবে এবার তিনি মুখ খুললেন।

আলিয়া সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে কথা বলেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

বর্তমানে কাপুর পরিবারের বউ আলিয়া বলেছেন, প্রভাবশালীর পরিবারের হওয়ায় তিনি কিছু সুবিধা পেলেও মেধা দিয়েই সাফল্য অর্জন করতে চান তিনি।

“এটা ঠিক বলিউড ইন্ডাস্ট্রিতে আমার শুরুটা অনেকের তুলনায় সহজ ছিল। কিছু ক্ষেত্রে বিশেষ সুবিধাও পেয়েছি আমি।

“তবে কাজের ক্ষেত্রে সবসময়ই নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি। কাজকে কখনোই অবহেলা করি না। আমি মনেই করি, আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে, মাথা নিচু করে কাজ করে যাওয়া,” বলেন আলিয়া।

২০২২ সালে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র' ও ‘ডার্লিংস’র মতো পরপর তিনটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন আলিয়া।

আগামীতে তাকে রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দেখা যাবে। করণ জোহর পরিচালিত এ সিনেমায় ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমির মতো প্রবীণ অভিনয় শিল্পীদের দেখা যাবে। চলতি বছরের জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এছাড়াও শিগগিরিই আলিয়া ‘হার্ট অফ স্টোন’র মধ্যদিয়ে হলিউড আত্মপ্রকাশ করবেন।